রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতালসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার পূরণের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয়ও সম্পূর্ণ নয়।গতকাল বৃহস্পতিবার রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে তিন দিনব্যাপী আয়োজিত ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক উৎসব ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সাংস্কৃতিক উৎসব বৈসু-সাংগ্রাই-বিষু-বিজু (বৈসাবি) উপলক্ষে এ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। সাংস্কৃতিক উৎসবে সন্ধ্যায় চাকমা লোককবিদের উবাগীদ (একধরনের পালাগান) পরিবেশন এবং বান্দরবানের বিভিন্ন জনগোষ্ঠীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সংস্কৃতিবিষয়ক উপকমিটির আহ্বায়ক অভিলাষ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পুলিশ সুপার মাসুদ-উল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল আলম চৌধুরী।