রাঙামাটিতে গণিত উৎসব আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটিতে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব-২০১১ অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। কাপ্তাই হ্রদের পাশে অবস্থিত রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ে সকাল সাড়ে আটটায় উৎসব শুরু হবে। উৎসবে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ৫০টির বেশি বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর যোগ দেওয়ার কথা রয়েছে।উৎসব উপলক্ষে দুই জেলার শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। উৎসব সফল করতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং রাঙামাটি বন্ধুসভার সদস্যদের নিয়ে গঠিত আয়োজক কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে।