রাঙামাটিতে গভীর রাতে আগুনে পুড়ে ১৮ বাড়ি ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদবেষ্টিত চক্রপাড়া গ্রামে গত শুক্রবার মধ্যরাতে ১৮ বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিনটি বাড়ি। এতে কমপক্ষে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত আদিবাসী বৈদ্য সমিতির সহ-সাধারণ সম্পাদক সুবর্ণ চাকমা বলেন, শুক্রবার রাত একটার দিকে কাপ্তাই হ্রদের কাছের একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তখন ওই বাড়ির লোকজন সবাই রাজবন বিহারের ধর্মীয় অনুষ্ঠানে ছিল। আগুন লাগার পরপরই তা দ্রুত পার্শ্ববর্তী বাড়িঘরে ছড়িয়ে পড়ে। হ্রদের কাছাকাছি হওয়ায় বাতাস ছিল তীব্র। তা ছাড়া গভীর রাতে আগুন লাগায় কেউ বাড়ির কোনো কিছু রক্ষা করতে পারেনি। স্থানীয় দমকল কর্মীদের খবর দেওয়া হলেও প্রায় এক ঘণ্টা পর তাঁরা ঘটনাস্থলে পৌঁছে বলে লোকজন জানান।