রাঙামাটিতে গ্রেপ্তার ১৬ জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জেলা প্রশাসন কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১৬ জনকে গতকাল সোমবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আদালত সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ১৬ জনকে বেলা তিনটার দিকে রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম শরিফুল ইসলামের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৪ ডিসেম্বর রাতে জেলার বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের সীমান্তবর্তী তাগলবাগ এলাকার কর্ণফুলী নদী থেকে পাঁচ বাঙালি জেলে নিখোঁজ হন। তাঁদের উদ্ধারের দাবিতে গত রোববার রাঙামাটিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে এসে একদল বাঙালি জেলা প্রশাসন কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনায় রাঙামাটি শহরের ফিশারিঘাট এলাকা থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে রাঙামাটি কোতোয়ালি থানায় দুটি মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর পরবর্তী কার্যক্রম চালানো হবে।