রাঙামাটিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের দুই কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলার কাউখালীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ছাত্রদলের দুই কর্মী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।নিহতরা ব্যক্তিরা হলেন, বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য পাইচিং মং মারমার ছেলে বেতবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি চিংকাই মারমা (২২) ও স্থানীয় বিএনপি-সমর্থক মংচিং মারমার ছেলে একই ওয়ার্ডের ছাত্রদলের সদস্য পাইচা খৈ মারমা (২৪)। এ ছাড়া আহত হন ছাত্রদলের কর্মী চাইথিং মারমা (২৫)। সোমবার রাতে এ ঘটনা ঘটে।গতকাল মঙ্গলবার বিকেলে ঘটনার প্রতিবাদে এবং জড়িত আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে রাঙামাটি জেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশ থেকে আজ বুধবার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি বড়ুয়া বলেন, পশ্চিম সোনাইছড়ি এলাকায় রুইচাউ মারমার বাড়িতে দীর্ঘদিন ধরে মদ বিক্রি করা হয়। সোমবার রাতে চিংকাই মারমাসহ তিন-চারজন ওই বাড়িতে মদ পান করতে যান। সেখানে মদের টাকা পরিশোধ না করে ফিরে আসার সময় ইট ও ধারালো অস্ত্রের হামলার শিকার হন।তবে উপজেলা ছাত্রদলের সভাপতি মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন পুলিশের বক্তব্য সত্য নয় বলে দাবি করেছেন।বিকেল চারটায় রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে রাঙামাটি জেলা ও কাউখালী উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতারা দাবি করেছেন, চিংকাই মারমা ও পাইচি খৈ মারমার ওপর হামলার ঘটনায় তাঁদের কোনো নেতা-কর্মী জড়িত নন। মদ খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কে বা কারা তাঁদের ওপর হামলা করেছে। এদিকে ছাত্রদলের নেতা চিংখাই মার্মা ও পায়সা খাই মার্মাকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘সন্ত্রাসীরা’ বর্বরোচিতভাবে খুন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় বেতবুনিয়া ইউনিয়ন বাজারে এ খুনের ঘটনা ঘটে। খুনের জন্য কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসী প্রু মার্মার প্রত্যক্ষ মদদ রয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।