রাঙামাটিতে জিপিএ-৫ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শুধু পড়াশোনায় ভালো হলে হবে না, নৈতিকতা আর দেশপ্রেম নিয়ে জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে। সমাজকে বদলানোর আগে নিজেকে ইতিবাচকভাবে বদলে যেতে হবে।’ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৫ জন গরিব ছাত্রছাত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে গতকাল শনিবার রাঙামাটির শিক্ষাবিদেরা তাদের উদ্দেশে এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির আউটার স্টেডিয়ামের আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে এ সংবর্ধনা দেয়। এতে সনাক রাঙামাটির সভাপতি নিরূপা দেওয়ান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল রহমান এবং বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাধ্যক্ষ আলো রানী আইচ, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খীসা প্রমুখ।