রাঙামাটিতে জুম চাষ বিষয়ক কর্মশালার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে ‘জাতীয় পর্যায়ে জুম চাষবিষয়ক পরামর্শমূলক কর্মশালা’ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। শহরের সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের (ইসিমড) সহযোগিতায় বেসরকারি সংস্থা গ্রিনহিল দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।এতে প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। গ্রিনহিলের চেয়ারপারসন টুকু তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা, বন বিভাগের রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. খলিলুর রহমান ও ইসিমডের নীতি উন্নয়ন বিশেষজ্ঞ গোলাম রসুল।বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ বলেন, বন সম্প্রসারণের জন্য জুম চাষ বন্ধ হয়ে যাবে, তা হতে পারে না। কর্মশালায় তিন পার্বত্য জেলার জুমচাষি, কৃষিবিদ ও জনপ্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নেন।