রাঙামাটিতে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির কোতোয়ালি থানায় কর্তব্যরত অবস্থায় মো. গোলাম মোস্তফা (৩২) নামে এক কনস্টেবল মারা গেছেন।
গতকাল রোববার সকাল ১০টার দিকে থানা ভবনে কাজ করার সময় হঠাৎ তিনি মাটিতে ঢলে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, কনস্টেবল গোলাম মোস্তফা গতকাল সকালে থানায় দায়িত্ব পালন করছিলেন। তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে চিকিৎসকের কাছে যেতে বলা হয়। একপর্যায়ে তিনি থানার মধ্যেই ঢলে পড়েন। তাঁকে গাড়িতে করে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন।