রাঙামাটিতে দেয়াল ধসে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলা শহরে বাড়ির দেয়াল ধসে তিনজন মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা চারটার দিকে শহরের কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মো. শামসুল আলম (৪৫), মো. কালু মিয়া (৩৫) ও মো. হানিফ (৩৮)। তাঁদের মধ্যে শামসুল আলম ওই এলাকার স্থায়ী বাসিন্দা। অন্য দুজন তাঁর বাড়িতে কাজ করছিলেন।
ভেঙে যাওয়া দেয়ালের পাশে শ্রমিকেরা মাটি কাটার কাজ করছিলেন। একপর্যায়ে দেয়ালটি ধসে পড়ে এই তিনজনের ওপর। সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক আখেই প্রু চৌধুরী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনজন মারা গিয়েছিলেন।