রাঙামাটিতে পর্যটকের মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বেসরকারি একটি পর্যটনকেন্দ্র থেকে জ্যোতির্ময় নাথ (৬০) নামের একজন পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাঙামাটি হলিডে কমপ্লেক্সের পর্যটনকেন্দ্র ‘নিবৃতি’র একটি কক্ষ থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।পুলিশ ও পর্যটনকেন্দ্র সূত্র জানায়, জ্যোতির্ময় নাথ গত বুধবার একা নিবৃতির ২০১ নম্বর কক্ষে ওঠেন। নির্ধারিত খাতায় তিনি রাজধানীর ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের ১৭৩ নম্বর বাড়ির ঠিকানা উল্লেখ করেন। ওই সময় তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় ওই পর্যটনকেন্দ্রের ব্যবস্থাপক ও অন্যদের সঙ্গে কথা বলেন।নিবৃতির ব্যবস্থাপক আবু তৈয়ব জানান, ২০১ নম্বর কক্ষে গতকাল দুপুরে অনেকক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দরজা ভেঙে বিছানায় জ্যোতির্ময়ের লাশ পায়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।