রাঙামাটিতে পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রাঙামাটি জেলায় পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে।
রাঙামাটি জেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪৫০ জন। গত বছর পেয়েছিল ৫৫৯ জন। পাসের হার গত বছর ছিল ৯৭ দশমিক ৭৩। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৩১ জনে। জেলায় ৭৬৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১১ হাজার ৬৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ হাজার ৪৫৫ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার শতভাগ। ২১টি ইবতেদায়ি মাদ্রাসার ৪৫৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন বলেন, রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি সৃজনশীল প্রশ্ন যোগ হওয়ায় ফল খারাপ হয়েছে।