রাঙামাটিতে প্রথমার বইমেলা শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটিতে আজ রোববার থেকে শুরু হচ্ছে প্রথমা প্রকাশনের বইমেলা। শহরের কালিন্দীপুর এলাকার নিউমার্কেটে (জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে) আশিকা মানবিক উন্নয়নকেন্দ্র মিলনায়তনে সপ্তাহব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।
মেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। তবে শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা রাখা হবে।
বেলা তিনটায় বইমেলার উদ্বোধন করবেন কবি ও নাট্যকার মৃত্তিকা চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাঞ্চিতা চাকমা এবং বিশেষ অতিথি থাকবেন প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে।
মেলায় প্রথমার বই ছাড়াও দেশের ও দেশের বাইরের বিভিন্ন লেখকের বই মূল্যছাড়ে বিক্রি করা হবে।