রাঙামাটিতে ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি শহরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে গতকাল সোমবার থেকে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।অভিযানে ফুটপাতের ওপর অবৈধভাবে নির্মিত দেয়াল ও দোকানের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। এ ছাড়া ফুটপাত দখল করে রাখা বিভিন্ন নির্মাণসামগ্রী জব্দ ও সাতজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। রোববার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় শহরের ফুটপাত দখলের বিষয়ে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. মোস্তফা কামালকে অবহিত করা হয়। এরপর জেলা প্রশাসক ভ্রাম্যমাণ আদালত গঠন করে উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন। গতকাল সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শফিকুল ইসলাম এবং নির্বাহী হাকিম শিলাব্রত কর্মকার ও প্রসূন ভট্টাচার্য্য কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দুই পাশে আধা কিলোমিটারের বেশি স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালান।