রাঙামাটিতে বজ্রপাতে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে দুই ব্যক্তি মারা গেছেন। তাঁরা হলেন: উপজেলার সার্বোয়াতলী ইউনিয়নের মইচমারা গ্রামের জহর লাল চাকমার ছেলে নেপালকৃষ্ণ চাকমা (৩৫) ও একই ইউনিয়নের সিজক খাগড়াছড়ি গ্রামের মানস চাকমার ছেলে রিটল চাকমা (২৫)। জানা গেছে, গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ওই দুই ব্যক্তি বাঘাইছড়ি উপজেলার খেঝদারমারা ইউনিয়ন থেকে ট্রলারে (ইঞ্জিনচালিত দেশীয় নৌকা) করে রাঙামাটির উদ্দেশে রওনা দেন। ট্রলার আমতলী ইউনিয়নের আমতলী এলাকায় পৌঁছালে বজ্রপাত হয়। এতে ওই দুজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান।