রাঙামাটিতে বন্ধুসভার ফল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো রাঙামাটি বন্ধুসভার উদ্যোগে ফল উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের রাজবাড়ি সড়কের পাশে সাবারাং রেস্টুরেন্টের মাঠে এই উৎসবে আম, কাঁঠাল, লিচু, আনারসসহ মৌসুমি ফল প্রদর্শন করেন বন্ধুসভার সদস্যরা।
রাঙামাটি বন্ধুসভার সাবেক সভাপতি উচাচিং মারমার সভাপতিত্বে ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, রাঙামাটি পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা, প্রথম আলো রাঙামাটি প্রতিনিধি হরিকিশোর চাকমা, বিশ্বরুপ চাকমা প্রমুখ।
ফল উৎসব শেষে রাঙামাটি বন্ধুসভার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এনভিল চাকমা। বিটন চাকমা সাধারণ সম্পাদক ও পারমী চাকমাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা বলেন, এ ধরনের ফল উৎসবের মাধ্যমে তরুণ-তরুণীরা দেশি জাতের ফলের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। তিনি বলেন, রাঙামাটিতে মাদক বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। মাদকের বিরুদ্ধে বন্ধুসভা সচেতনতামূলক কর্মসূচি পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।