রাঙামাটিতে বাস উল্টে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৯ জন। আজ শনিবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু ইমতিয়াজ সোহেল বলেন, ‘পাহাড়িকা পরিবহন নামের যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে রাঙামাটি আসছিল। সাপছড়ি এলাকায় বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুজন যাত্রী নিহত হয়। আহত হয়েছে ১৯ জন।’
নিহত ব্যক্তিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ। আহত যাত্রীদের রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান মনু ইমতিয়াজ।