রাঙামাটিতে বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য এলাকার পাহাড়কে সবুজ গাছে আচ্ছাদিত করতে সবার কাজ করে যেতে হবে। পার্বত্য চট্টগ্রাম এখন ফল উৎপাদনের বিপ্লব চলছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।

জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাধন মণি চাকমা, বন বিভাগের রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মো. সামসুল আজম, সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শহীদুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রমণী কান্তি চাকমা।