রাঙামাটিতে বৈসাবি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠে গতকাল শুরু হওয়া বৈসাবি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গড়াইয়া নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছবিটি বিকেলে তোলা l প্রথম আলো
রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠে গতকাল শুরু হওয়া বৈসাবি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গড়াইয়া নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছবিটি বিকেলে তোলা l প্রথম আলো

পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী বিঝু, সাংগ্রাই, বৈসুক ও বিষু (বৈসাবি) মেলা শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠে মেলা উদ্বোধন করেন চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়। তিনি বলেন, পাহাড়ের মানুষের কৃষ্টি–সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। সংস্কৃতিকে তুলে ধরতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউিটের উদ্যোগে বৈসাবি মেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়।
বক্তব্য দেন সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুম, হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতবর, রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের আহ্বায়ক শান্তনা চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংশেপ্রু চৌধুরী, ত্রিপুরা সম্প্রদায়ের পক্ষ থেকে স্মৃতি বিকাশ ত্রিপুরা, খিয়াং সম্প্রদায়ের পক্ষ থেকে মিনু চিং খিয়াং ও ত্রিদীপ কান্তি দাশ প্রমুখ।
আলোচনা সভার আগে রাঙামাটি সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউিটে গিয়ে শেষ হয়।