রাঙামাটিতে মাধ্যমিকের সাড়ে ২৮ হাজার বই পৌঁছেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন রাঙামাটি জেলায় মাধ্যমিক শ্রেণীর ২৮ হাজার বই পৌঁছেনি এখনো। গতকাল মঙ্গলবার পর্যন্ত বিনা মূল্যে বিতরণের বইয়ের হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করছি, আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বাংলা মাধ্যমের বই এবং ২০ জানুয়ারির মধ্যে ইংরেজি মাধ্যমের সব বই পৌঁছে দিতে পারব।’রাঙামাটি সদর ও ১০টি উপজেলার জন্য বরাদ্দ বাংলা ও ইংরেজি মাধ্যমের (ভার্সন) ৬ লাখ ২২ হাজার ৮৪৯টি বইয়ের মধ্যে পাঁচ লাখ ৯৪ হাজার ১৮৯টি বই পাওয়া গেছে। এর মধ্যে ২৮ হাজার ৬৬০টি বইয়ের ঘাটতি রয়েছে।