রাঙামাটিতে মারমাদের বর্ষবরণ ও বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৈত্রী পানিবর্ষণ, নাচ-গানসহ নানা আয়োজনে নতুন বছরকে বরণ করলেন পার্বত্য চট্টগ্রামের মারমারা। রাঙামাটির কাপ্তাই উপজেলার চিংম্রং এলাকায় মানবকল্যাণবোধে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে নিবেদিত হওয়ার আহ্বানের মধ্য দিয়ে ১৪২১ বঙ্গাব্দকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
এ উপলক্ষে মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসাস) গতকাল বুধবার বেলা ১১টায় আয়োজন করে বর্ষবরণ ও বিদায়ের অনুষ্ঠান। বর্ষবরণ অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘আসুন মৈত্রী পানিবর্ষণ করে পুরাতন বছরের সব গ্লানি, ভুল-ভ্রান্তি, ব্যর্থতা মুছে নতুন বছরকে স্বাগত জানাই।’
মাসাস সভাপতি অংসুই ছাইন মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারী সাংসদ ফিরোজা বেগম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তাফা কামাল।