রাঙামাটিতে মেডিকেল কলেজ স্থাপনের কাজ স্থগিতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম স্থগিতের দাবি জানানো হয়েছে৷ গতকাল শনিবার ঢাকা িরপোর্টার্স ইউনিটিতে নাগরিক সমাজ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়৷
সংবাদ সম্মেলনে বলা হয়, পার্বত্য চুক্তি অনুসারে পার্বত্য চট্টগ্রামের জন্য প্রযোজ্য যেকোনো আইন প্রণয়ন বা গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণের বিধান রয়েছে৷ কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে বা মতামতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ স্থাপন স্থানীয় জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারে না৷
লিখিত বক্তব্যে লেখক, গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, পার্বত্য অঞ্চলের জনসাধারণের, বিশেষ করে আদিবাসী জনগণের আপত্তি স্বত্ত্বেও সরকার এখন পর্যন্ত একতরফাভাবে ওখানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের কার্যক্রম অব্যাহত রেখেছে৷
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সরকার সবার জন্য মানসম্মত শিক্ষা কর্মসূচি ঘোষণা করলেও পার্বত্য অঞ্চলে এ জাতীয় কর্মসূচি বাস্তবায়নে তেমন েকানো আন্তরিক উদ্যোগ নেই৷ সেখানে অসংখ্য আদিবাসী গ্রাম আছে, যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ও নেই৷ শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত সুবিধা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাব তুলে ধরে বলা হয়, এ কারণে ওই অঞ্চলের আদিবাসী ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা গ্রহণে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে পারে না৷ তাই শিক্ষার মানোন্নয়ন ব্যতিরেকে বিচ্ছিন্নভাবে বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার যৌক্তিকতা থাকতে পারে না৷ এ ধরনের উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগণের জন্য উপকার বয়ে আনবে না৷
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সাংবাদিক সালিম সামাদ ও প্রাণবৈচিত্র্য গবেষক পাভেল পার্থ বক্তব্য দেন | তাঁরা বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে আপাতত প্রকল্পের কার্যক্রম স্থগিত রাখতে হবে৷