রাঙামাটিতে যুবকদের হামলা, নারীসহ আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি শহরের স্বর্ণটিলা দুর্গামন্দির এলাকায় কয়েকজন যুবকের হামলায় দুই নারীসহ তিনজন সংখ্যালঘু আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন টোকন চৌধুরী (২৮), রুমা দে (৩০) ও খুশী চৌধুরী (৩৫)। তাঁদের রাঙামাটি জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি খুশী চৌধুরী বলেন, আজ (গতকাল) রোববার সকালে মো. ঝিনুক মিয়াসহ ১৫ থেকে ১৬ জন যুবক আমাদের দোকানে এসে অবস্থান নেন। ১১টার দিকে টোকন চৌধুরী বাড়ি থেকে বের হয়ে দোকানের সামনে আসার সঙ্গে সঙ্গে ওই যুবকেরা তাঁর ওপর লাঠিসোঁটা দিয়ে হামলা শুরু করেন। এ সময় তিনি এবং রুমা দে টোকনকে বাঁচাতে চেষ্টা করলে যুবকেরা তাঁদের ওপরও হামলা করেন।