রাঙামাটিতে শতাধিক দোকান ও বসতঘর পুড়ে ছাই
রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী বাজারে অগ্নিকাণ্ডে ৪৮টি দোকান ও ৫৮টি বসতঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেছেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী ও পুলিশ সুপার মাসুদ উল হাসান গত শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ওই দিনই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক হাজার টাকা, একটি করে লুঙ্গি ও শাড়ি, জেলা পরিষদ থেকে একটি করে কম্বল এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে হাঁড়ি-পাতিলসহ দুই দিনের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হয়।