রাঙামাটিতে শান্তিপূর্ণ হরতাল

বাঙালি দুই সংগঠনের ডাকে রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ গতকাল শনিবার এ হরতাল ডাকে।
গত বুধবার খাগড়াছড়িতে বিজিবি ও পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাঙচুর, রাঙামাটির লংগদুতে যুবলীগ নেতা মো. নুরুল ইসলামের লাশ ও গতকাল শুক্রবার অজ্ঞাত বাঙালির লাশ উদ্ধারের প্রতিবাদে এ হরতাল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
হরতালে সকাল থেকে দূরপাল্লা কিংবা অভ্যন্তরীণ কোনো বাস ছাড়ে যায়নি। শহরে অটোরিকশাও চলাচলও বন্ধ রয়েছে। রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি ও রাঙামাটি-কাপ্তাই সড়কে বাস চলাচল বন্ধ থাকায় শত শত যাত্রী বিপাকে পড়েছেন। এ ছাড়া রাঙামাটি শহরে অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতির সংখ্যা অন্যদিনের তুলনায় কম। শহরের অধিকাংশ বিপণিবিতান ও হাটে দোকানপাট বন্ধ রয়েছে। এমনকি রাঙামাটি শহর থেকে ছয়টি উপজেলায় নৌ চলাচল বন্ধ রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর ও শহরের বাইরে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।