রাঙামাটিতে শিক্ষাবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য এলাকায় রাজনৈতিক ও সাম্প্রদায়িক সমস্যার মতো মানবসৃষ্ট দুর্যোগ শিশুদের শিক্ষায় ব্যাঘাত সৃষ্টি করে। ‘দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে বাংলাদেশের জন্য শিক্ষার জাতীয় ন্যূনতম মান নির্ধারণ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।
১২ জুন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহায়তায় ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, দুর্গম প্রাকৃতিক পরিবেশ রাঙামাটি জেলায় শিক্ষার মান উন্নয়নে বড় বাধা। এ বাধা দূর করতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। রাঙামাটি জেলায় বর্তমানে ৩৯৩টি বেশি ঝুঁকিপূর্ণ, মধ্যম ঝুঁকিপূর্ণ ও কম ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বলে উল্লেখ করেন তিনি। নিখিল কুমার আরও বলেন, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হলেও এসব ঝুঁকিপূর্ণ বিদ্যালয় সংস্কারে সামর্থ্য পরিষদের নেই। এ ক্ষেত্রে সরকারের পূর্ণ সহযোগিতা প্রয়োজন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধরা অংশ নেন।