রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৯
রাঙামাটির মানিকছড়ি এলাকায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় সাজেদা আক্তার (২২) নামের এক নারী মারা গেছেন। আহত হয়েছেন ১৯ জন। সকাল সাড়ে আটটায় এ দুর্ঘটনা ঘটে।
আহত কয়েকজন যাত্রী জানান, রাঙামাটির পাহাড়িকা পরিবহনের একটি বাস প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সুনামগঞ্জের ধরমপাশা গিয়ে শনিবার সকালে ফিরে আসে। গতকাল ওই পরিবহনের বাসটি (ঢাকা মেট্রা-ব-১৪০১১৩) ধরমপাশা থেকে রাঙামাটি আসছিল। সকাল সাড়ে আটটার দিকে রাঙামাটি পৌরসভা এলাকায় েঢাকার পরপরই মানিকছড়ি পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। বাসের নিচে পড়ে সাজেদা আক্তার মারা যান। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের শুক্কুর আলীর মেয়ে। এ সময় আরও কমপক্ষে ১৯ জন আহত হন।
ঘটনার পরপরই পার্শ্ববর্তী সেনা ছাউনির সেনাসদস্য ও পুলিশ আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নূ্্৵য়েন খীসা জানান, আহতদের মধ্যে ১৭ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই চট্টগ্রাম রাঙামাটি সড়কে যানবাহন চলাচলা বন্ধ হয়ে যায়। সেনাবাহিনীর সদস্যরা দুর্ঘটনাকবলিত বাসটি সড়কের একদিকে সরিয়ে নেওয়ার পর দুপুর ১২টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন ইমতিয়াজ সোহেল বলেন, দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।