রাঙামাটিতে সাংবাদিকের বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর রাঙামাটির আলোকচিত্রী সুপ্রিয় চাকমার বাসায় গত সোমবার রাতে চুরির ঘটনা ঘটেছে।
সুপ্রিয় চাকমা বলেন, রাঙামাটি শহরের কলেজ গেট এলাকায় তাঁর ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে। রাতের কোনো একসময় চোরেরা জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে তাঁরা চুরির বিষয়টি জানতে পারেন। তিনি জানান, চোরেরা ৪৮ হাজার টাকা, একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন সেট ও ব্যাংকের এটিএম কার্ড নিয়ে যায়।
এ ঘটনায় রাঙামাটির কোতোয়ালি থানায় মামলা করেছেন সুপ্রিয় চাকমা।