রাঙামাটিতে সিপিবি বাসদের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ডাকা হরতাল রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।শহরের অভ্যন্তরীণ চলাচলের একমাত্র বাহন অটোরিকশাসহ দূরপাল্লার সড়ক ও নৌপথে কোনো যান চলাচল করেনি। তবে দুপুর থেকে কিছু মোটরসাইকেল চলাচল শুরু হয়।গতকাল মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন সিপিবি ও বাসদের কর্মীরা। এ সময় তাঁরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে হরতালের বিভিন্ন দাবির সপক্ষে প্রচারপত্র বিলি করেন। সিপিবি জেলা কমিটির সম্পাদক অনুপম বড়ুয়া শংকর ও বাসদের জেলা সংগঠক বোধিসত্ব চাকমা জানিয়েছেন, হরতালে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থন দেওয়ায় পিকেটারদের বেগ পেতে হয়নি।