রাঙামাটিতে সড়ক নৌপথ অবরোধ প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির রামগড় উপজেলার গুইমারায় তিনজন বাঙালি হত্যার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা আজ রোববারের সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার সম-অধিকার আন্দোলনের জ্যেষ্ঠ সহসভাপতি জাহাঙ্গীর কামাল প্রথম আলোকে জানান, গত শুক্রবার সন্ধ্যায় সংগঠনের রাঙামাটি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ওই দুই সংগঠনের নেতারা সরকার গঠিত তদন্ত কমিটির প্রতি আস্থা রেখে অবরোধ প্রত্যাহারের ব্যাপারে একমত পোষণ করেন। এ পরিপ্রেক্ষিতে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।১৭ এপ্রিল গুইমারা বড়পিলাক এলাকায় আদিবাসীদের সঙ্গে সংঘর্ষে তিনজন বাঙালি নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে ১৯ এপ্রিল ওই দুই সংগঠন রাঙামাটি ও খাগড়াছড়িতে আজ রোববার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়।