রাঙামাটিবাসীর সঙ্গে আজ প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার প্রথমবারের মতো রাঙামাটিবাসীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। এ নিয়ে রাঙামাটিতে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, সকাল ১০টায় স্থানীয় শিল্পকলা একাডেমীতে ভিডিও কনফারেন্স শুরু হবে। এর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।ভিডিও কনফারেন্সের অনুষ্ঠানটি রাঙামাটি শিল্পকলা একাডেমী থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ভিডিও কনফারেন্সে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ছাড়াও নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা উপস্থিত থাকার কথা রয়েছে।