রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে সব ধরনের মাছ শিকার, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। গত রোববার জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী স্বাক্ষরিত এক চিঠিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কাপ্তাই হ্রদে মাছ উৎপাদন ও বিপণনের দায়িত্বে রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জেলা প্রশাসন প্রতিবছর মে থেকে জুলাই মাস পর্যন্ত মাছ শিকার, বিপণন ও পরিবহন বন্ধ রাখে। বিএফডিসি এ সময় হ্রদে ৩০ থেকে ৩৫ মেট্রিক টন কার্পজাতীয় মাছের পোনা ছাড়ে। এদিকে এ সময়ে জেলেদের কর্মসংস্থানের বিকল্প হিসেবে চলতি বছর প্রথমবারের মতো ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে।