রাঙামাটির ঘটনায় জড়িতদের বিচার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটিতে পাহাড়িদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় জামায়াত-বিএনপির সঙ্গে স্থানীয় সম-অধিকার আন্দোলন জড়িত ছিল বলে অভিযোগ করেছেন সাংসদ রাশেদ খান মেনন। তিনি দাবি করেন, এই হামলায় স্থানীয় আওয়ামী লীগের একটি অংশেরও সমর্থন ছিল। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে রাশেদ খান মেনন এ অভিযোগ করেন। মানববন্ধনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, গণঐক্য, গণতন্ত্রী পার্টি, গণ-আজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্রের নেতা-কর্মীরা অংশ নেয়।