রাঙামাটির বনবাদাড়ে
রাঙামাটির বনবাদাড়ে হরেক জাতের প্রাণীর বাস। আছে বিপন্ন প্রজাতির প্রাণীও। এমন কিছু বানর, হনুমান ও উল্লুকের ছবি দেওয়া হলো। এগুলো শনাক্ত করেছেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মো. সামসুল আলম। গতকাল রোববার ছবিগুলো তুলেছেন সুপ্রিয় চাকমা।

মুখ সাদা, বুক ধলা। চোখে যেন চশমা! পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে দুর্লভ প্রজাতির এই বানরের দেখা মেলে। রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের সীতা পাহাড় থেকে ছবিটি তোলা।

সবুজ বনের যেখানে-সেখানে এই বানর দেখা যায়। এরা লোকালয়েও আসে। রাঙামাটি শহরের রাজবন বিহার এলাকা থেকে ছবিটি তোলা।

কালো মুখ ও বাদামি রঙের লম্বা লেজের হনুমান। সবুজ গভীর বন এবং কোথাও সমতলে প্রাণীটির দেখা মেলে। কাপ্তাই জাতীয় উদ্যানের রাম পাহাড় থেকে ছবিটি তোলা।

কালো রঙের উল্লুক। এরা বিপন্ন প্রজাতির। সিলেটের লাউয়াছড়া এবং কাপ্তাই জাতীয় উদ্যানে এদের দেখা মেলে। কাপ্তাই জাতীয় উদ্যানের কর্ণফুলী রেঞ্জ থেকে ছবিটি তোলা।