রাঙামাটির লংগদুর সেই ইটভাটা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেকলে বাঁধা অবস্থায় ১১ শ্রমিককে উদ্ধার করার পর রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলবিএম নামের ইটভাটাটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। গত রোববার উপজেলা প্রশাসন ইটভাটাটি পরিদর্শন করে এর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়।গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ওই ইটভাটা থেকে শেকলে বন্দী শ্রমিকদের উদ্ধার করে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। পুলিশের হেফাজতে থাকা ওই শ্রমিকদের গতকাল সোমবার তাদের আত্মীয়দের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হলেও পুলিশ গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।