রাঙামাটির শিক্ষার্থীদের রাজাকারবিরোধী শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্লোগান, নাচ-গান আর চিত্রাঙ্কনের মাধ্যমে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়া আর জামায়াত-শিবিরের পরিচালিত প্রতিষ্ঠান বর্জনের শপথ নিল রাঙামাটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল শনিবার রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরের গণজাগরণ মঞ্চে এ শপথ নেয় শিক্ষার্থীরা।এ সময় শিক্ষার্থীরা শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে সংহতি প্রকাশ করে। সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের পর দিনব্যাপী চলে নানা অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরু থেকে যুক্তিযোদ্ধারা একাত্তরের রণাঙ্গন, মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষার্থীদের পাকিস্তানের বাঙালি ও বাংলাদেশবিরোধী কার্যক্রম এবং রাজাকার, আলবদর, আলশামসদের পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বাঙালি নিধনের কাহিনি শোনান।