রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মিহির সারওয়ার মোর্শেদের ১৪ মে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুসারে রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে ২৫ মে। এগুলো বাছাইয়ের তারিখ ২৭ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৩ জুন এবং ভোট গ্রহণ ১৯ জুন। আগে গত ১৬ এপ্রিল রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের সীমানাসংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে দায়ের করা একটি মামলায় আদালতের নির্দেশনা অনুসারে নির্বাচন কমিশন গত ২১ এপ্রিল রাঙ্গাবালী উপজেলা পরিষদের নির্বাচনী কর্মকাণ্ড স্থগিত করে।