রাঙ্গাবালী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় রাঙ্গাবালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ। অনুষ্ঠান শুরু করতে গেলে সাধারণ সম্পাদক মো. মাহামুদকে উপস্থাপনায় বাধা দেন সভাপতি মাহাতির মোহামঞ্চদের অনুসারী ওয়ালিদ তালুকদার। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় মাহামুদ ও শাওন পেয়াদা আহত হন।পরে কাছিয়াবুনিয়া বাজারের কাছে পুলঘাটে মাহামুদের অনুসারী সোলায়মান ও ইউনুছকে পিটিয়ে আহত করে মাহাতির মোহামঞ্চদ এবং ওয়ালিদের অনুসারীরা।