রাঙ্গাবালীতে অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার খালগোরা বাজারে অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, খালগোরা বাজারের প্রসাধনসামগ্রী ব্যবসায়ী মনিরুল ইসলামের দোকানের পেছনের বসতঘরে থাকা একটি এলপি গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। পুলিশ ও এলাকার লোকজন তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।