রাঙ্গাবালীতে ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে এ বিয়ে বন্ধ করা হয়। গত সোমবার উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে।তক্তাবুনিয়া বাজার এলাকার বাসিন্দা শাহ আলম জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার গাইয়াপাড়া গ্রামের ইউনুস সিকদারের ছেলে মো. জাহিদ সিকদারের (২৫) সঙ্গে মৌডুবি মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রীর (১৩) বিয়ে হওয়ার কথা ছিল। তক্তাবুনিয়া বাজার জামে মসজিদে বিয়ের আয়োজন করা হয়। বিকেলে বর ও কনের পরিবারের সদস্যরা ওই মসজিদে আসেন। এ সময় সাংবাদিকেরা মুঠোফোনে বিষয়টি ইউএনও মো. লিয়াকত আলীকে জানান। ইউএনও তাৎক্ষণিকভাবে বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মো. রিয়াজ উদ্দিনকে ঘটনাস্থল পাঠিয়ে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন।