রাঙ্গাবালীতে বিএনপির ১১৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ বাদী হয়ে দলীয় নেতা-কর্মীদের হত্যার চেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গত শুক্রবার রাঙ্গাবালী থানায় মামলাটি করেন। উপজেলা বিএনপির সভাপতি কবির হোসেন তালুকদার অভিযোগ করেন, বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন। এরপর আবার তাঁরা মামলা করে তাঁদের হয়রানি করছেন। আওয়ামী লীগের নেতা এনামুল ইসলাম জানান, এসসিআই মাঠের পাশ দিয়ে শোভাযাত্রা নিয়ে যাওয়ার সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন।