রাঙ্গাবালীতেও কারচুপি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল বাতিল করার দাবি জানিয়েছেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন আকন। একই সঙ্গে তিনি নির্বাচনোত্তর তাঁর এবং তাঁর সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং রাঙ্গাবালী ইউএনওর কাছে জাহাঙ্গীর হোসেন এ দাবি করেন। গতকাল বৃহস্পতিবার রাঙ্গাবালী উপজেলার ৩০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।
জাহাঙ্গীর হোসেন গতকাল বেলা তিনটার দিকে গণমাধ্যমের সাংবাদিকদের জানান, ভোট গ্রহণ শুরুর পর থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এবং অন্যান্য প্রার্থীর এজেন্ট বের করে দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে তাঁদের পক্ষে মার্কায় সিল দিয়ে নেন। তবে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আহসান কবির বলেন, ‘নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই হয়েছে। আমরা কোনো কেন্দ্র দখল করিনি।’