রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কোদালা ইউনিয়নের কোদালা চা-বাগানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সুশান্ত কর্মকার (৫০) ও সাজু (১৭)। এ ঘটনায় রীনা রায় নামে আরেকজন আহত হন।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুনুর রশীদ প্রথম আলোকে জানান, রাতে চা-বাগানের পাশে গরু খুঁজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সুশান্ত কর্মকার। তাঁকে বাঁচাতে গিয়ে সাজুও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর রীনা রায় বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সুশান্ত ও সাজুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রীনা রায় চিকিৎসাধীন।