রাঙ্গুনিয়ায় যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবদুস শুক্কুর (২৫) নামের এক যুবককে খুন করেছে দুবৃৃর্ত্তরা। গতকাল রোববার সকালে উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) চন্দন চক্রবর্তী প্রথম আলোকে জানান, লাশের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে কারা কী কারণে খুন করেছে, তা তদন্ত করা হচ্ছে। নিহত আবদুস শুক্কুর কসাইখানায় কাজ করতেন। এ ঘটনায় নিহত শুক্কুরের বড় ভাই লিয়াকত আলী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় লোকদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।