রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সম্পাদক বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীনকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সোমবার এই বহিষ্কারাদেশে সই করেন।
২৩ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কুতুবউদ্দিনের পক্ষে গণসংযোগ করে আসছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারায় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাঁকে বহিষ্কার করেন। বহিষ্কারের অনুলিপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার প্রথম আলোকে বলেন, শৃঙ্খলা ভঙ্গের কারণে মোহাম্মদ মোহসীনকে বহিষ্কার করা হয়েছে। রাঙ্গুনিয়ায় বিএনপি-সমর্থিত প্রার্থী হলেন আবু আহমেদ হাসনাত। মোহসীন বিদ্রোহী এক প্রার্থীর পক্ষে কাজ করছেন।