রাঙ্গুনিয়ার দুই ইউনিয়নে ইউপি নির্বাচন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ও চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। এতে হতাশ হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। কয়েকজন প্রার্থী জানান, নির্বাচন কমিশনের ঘোষিত সময় অনুযায়ী তাঁরা মনোনয়নপত্র গ্রহণের জন্য পে-অর্ডার ও ভোটার তালিকা সংগ্রহসহ বিভিন্ন কাজে অনেক টাকা খরচ করেছেন। এখন নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় তাঁরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।ইউপি নির্বাচন সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী গতকাল রোববার হোছনাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিতের ঘোষণা দেন। এ ছাড়া ১৯ মে তিনি চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করেন।