রাঙ্গুনিয়ার নয়টি গ্রামের পুরুষেরা এলাকাছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ও ইসলামপুর ইউনিয়নের নয়টি গ্রামের পুরুষেরা এখন গ্রামছাড়া। ঈদ উৎসবের পরিবর্তে গ্রামের পরিবারগুলোর মধ্যে বিরাজ করছে গ্রেপ্তার-আতঙ্ক। ছাত্রলীগের নেতা রাশেদ মিয়া হত্যা মামলার আসামি ধরার জন্য পুলিশ কয়েক দফা অভিযান চালালে এসব গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল উদ্দিন মোস্তফা জানান, ১১ আগস্ট ইসলামপুর ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৫৫-৬০ জন নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষে ইসলামপুর ইউনিয়নের পেয়ার মোহামঞ্চদ চৌধুরীবাড়ির আবদুল মান্নান চৌধুরীর ছেলে ও ছাত্রলীগের নেতা রাশেদ মিয়াকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় রাশেদ মিয়ার ভাই জাসেদ মিয়া বাদী হয়ে ১৩ আগস্ট ২৮ জনের নামসহ অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন।এরপর ইউনিয়নের বাচুর মোহামঞ্চদপাড়া, ঘাগড়াকুল, খামারিপাড়া, শেখ মোহামঞ্চদপাড়া, ছাগলখাইয়া, ইসলামপুর দক্ষিণপাড়া, মৌলানা কবির আহমদপাড়া গ্রামে চার দফা অভিযান চালায়।