রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ল ৩৪ বসতঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড রশিদিয়া পাড়ায় ৩৪টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া বলেন, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের কাছে। রাঙ্গুনিয়া, কাপ্তাই ও কালুরঘাট ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। তিন ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া চারটার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
রাঙ্গুনিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লোকমানুল হক তালুকদার বলেন, রশিদিয়া পাড়ার প্রায় সব পরিবারই হতদরিদ্র।