রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটায় অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে গেছে।
সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ সরোজ কান্তি ঘোষ জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে পশ্চিম সরফভাটা আতর আলী মুন্সি বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ১০ কাঁচা বসতঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।