রাঙ্গুনিয়ায় অবাধে জাটকা বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে জাটকা বিক্রি করা হচ্ছে। গত শনিবার রোয়াজারহাটে বিক্রির সময় প্রায় ১৬ কেজি জাটকা জব্দ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী। ইউএনও তানভীর আজম সিদ্দিকী বলেন, আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদী থেকে জেলেরা জাটকা ধরছেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মাছ ব্যবসায়ীরা চট্টগ্রাম শহরের ফিশারি ঘাট থেকে প্রতিদিন জাটকা এনে রাঙ্গুনিয়া উপজেলা সদর, রোয়াজারহাট, শান্তিরহাট, গোচরা বাজার, দোভাষি বাজার, মোগলেরহাট, ধামইরহাট, রানীরহাট ও ক্ষেত্রবাজারে বিক্রি করছেন। রোয়াজারহাটের মাছ ব্যবসায়ী জালাল উদ্দিন বলেন, প্রতি কেজি বড় ইলিশ যেখানে ৫০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে, সেখানে প্রতি কেজি জাটকা ২৫০-৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে।ইউএনও তানভীর আজম সিদ্দিকী বলেন, ‘জাটকা কোথা থেকে আসছে সেটা দেখার বিষয় নয়। যার কাছে জাটকা পাওয়া যাবে তাকেই আটকানো হবে। যেখানে পাওয়া যাবে সেখান থেকে জাটকা জব্দ করা হবে।’