রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প এলাকা থেকে ছাত্রলীগের নেতা তৌহিদুল ইসলাম চৌধুরীকে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাত আটটায় তাঁকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব সূত্র জানায়, তৌহিদুল ইসলাম চৌধুরীর কাছে অস্ত্র ও গুলি থাকার বিষয়ে তথ্য আসার পর অভিযান চালানো হয়। একপর্যায়ে তাঁকে পোমরা ইউনিয়নের কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের সামনে কাপ্তাই সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় আটক করা হয়। তল্লাশি করে তাঁর কাছ থেকে দুটি ওয়ান শ্যুটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাঁকে র‌্যাব-৭ কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত দুইটায় তাঁকে রাঙ্গুনিয়া থানায় পাঠানো হয়।এ ব্যাপারে মুঠোফোনে তৌহিদুল ইসলাম চৌধুরীর বাবা নুরুল আনোয়ার চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত পলাশ চন্দ্র দাশ ঘরে এসে থানার ওসি ডেকেছেন বলে তাঁর ছেলেকে নিয়ে যান। পরে তাঁকে কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের সামনে নিয়ে গ্রেপ্তার করেন।